1. abir@gmail.com : abir ahmed : abir ahmed
  2. live@jansnews.com : news online : news online
  3. info@jansnews.com : Jans News :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ০৭ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ* বিএনপি-সিপিসির নতুন সমঝোতায় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: ফখরুল রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ ঘোষণা আমিনুল হকের বিএনপি চায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে: আমিনুল হক পতিত আ.লীগের চাঁদাবাজ-দখলদাররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে: আমিনুল হক নিশ্চিত ভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি:আমির খসরু বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক ১৭ বছরের আওয়ামী জুলুম ভুলে গেলে চলবে না : আমিনুল হক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২ কোটি ৩৭ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

মো: মফিজুল
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

তারিখ: ১৬ নভেম্বর শনিবার ২০২৪:

বাংলাদেশ বর্ডার গার্ড

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২ কোটি ৩৭ লক্ষ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাল, শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস সামগ্রীসহ বিবিধ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে
১৫-১৬ নভেম্বর ২০২৪ তারিখে দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি ভারতীয় কাশ্মীরি হাজীশাল, শাড়ী, থ্রীপিস, বিভিন্ন প্রকার ক্রিম, গার্নিয়ারম্যান ফেসওয়াশ, সাবান এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ২,৩৭,৩৬,৫৭০.০০ (দুই কোটি সাঁইত্রিশ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সত্তর) টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।

জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট